ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় নির্বাচন: খতিয়ে দেখা হচ্ছে ১৯৯ পর্যবেক্ষক সংস্থার আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩৩ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য আবেদন করা ১৯৯টি পর্যবেক্ষক সংস্থার আবেদন খতিয়ে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ইসিতে নিবন্ধন রয়েছে ৪০টি সংস্থার। আগামী ১১ জুলাই এগুলোর নিবন্ধনের মেয়াদ শেষ হবে। বাকি ১৫৯টি আবেদনকারী সংস্থা নতুন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯টি আবেদনগুলো যাচাই-বাছাইয়ে কাজ করছে সাত সদস্যের কমিটি। প্রাথমিক বাছাইয়ে যেসব পর্যবেক্ষক সংস্থা টিকে যাবে, সেগুলোর খসড়া প্রকাশ করবে ইসি। ওই খসড়ার ওপর কারো কোনো আপত্তি জমা হলে তার ওপর শুনানি করবে ইসি। আর কোনো আপত্তি না পাওয়া গেলে খসড়া প্রকাশের ১০ কার্যদিবস পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

জানা গেছে, বর্তমানে যেসব সংস্থা নিবন্ধিত রয়েছে, এদের বেশিরভাগই নির্বাচন পর্যবেক্ষণ করে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে ৬১টি সংস্থা। ফলে যারা নিবন্ধন নিয়েও নির্বাচন পর্যবেক্ষণ করে না, তাদের আর নিবন্ধন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102