ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিকদের নিয়ে নোংরা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ কাজী নাবিলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৮ বার পঠিত

ক্রীড়া সাংবাদিকদের নিয়ে নোংরা মন্তব্য করেছিলেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদও। মঙ্গলবার বাফুফে ভবনে সাংবাদিকদের নিয়ে প্রথমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সভাপতি কাজী সালাউদ্দিন। একই সময়ে নোংরা মন্তব্য ছুঁড়ে দেন কাজী নাবিলও।

তবে নিজের করা এই নোংরা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কাজী নাবিল আহমেদ। বাফুফের প্যাডে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার ছিল বাফুফে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা। সভাশেষে সংবাদ সম্মেলনে কথা বলতে হাজির হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তার পাশে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এবং আতাউর রহমান ভূঁইয়া মানিক।

এ সময় কাজী সালাউদ্দিন কাজী নাবিল আহমেদের সঙ্গে আলাপে করতে গিয়ে বলেন, ‘সাংবাদিকরা এখানে (বাফুফেতে) ঢুকতে গেলে তাদের আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা শর্ত হলো তার বাবার ছবি পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি (বাধ্যতামূলক)। বাবার জুতা পরা ছবি থাকতে হবে।’

এ সময় সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে বলতে শোনা যায়, ‘আমার রিকুয়েস্ট হচ্ছে অন্য। কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে আর কে হয়নি সেটাও দেখতে হবে।’ সালাউদ্দিন এবং কাজী নাবিলের এই কথোপকথন রেকর্ড করে নেন কোনো এক সাংবাদিক এবং পরবর্তী সময়ে সেটা প্রকাশ করে দেন।

আজ গণমাধ্যমে কাজী নাবিল আহমেদের এই কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ার পর অবশেষে দুঃখ প্রকাশ করলেন তিনি। সেখানে কাজী নাবিল লিখেছেন, ‘গত ২ মে ২০২৩ তারিখ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের পূর্বে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সেখানে আমার সব সময়ের সহযাত্রী সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে করা আমার একটি মন্তব্যে তারা ভীষণ মর্মাহত হয়েছেন। এই মন্তবের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও লিখেন, ‘এ ধরনের মন্তব্য করা আমার কোনোভাবেই উচিৎ হয়নি। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। এ সেক্টরে আমাদের পারিবারিক সম্পর্কের বিষয়টি সবার জানা। এই মন্তব্য আমার ওপরও এসে পড়ে। তাই আপনাদের কেমন লাগছে, সেটা আমি অনুভব করতে পারি। আশা করছি, আমার সাংবাদিক ভাইয়েরা বরাবরের মতো আমার সঙ্গে থাকবেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102