ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা উত্তরের ‘চিফ হিট অফিসার’ হলেন মেয়র আতিকের মেয়ে বুশরা আফরিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৭৬ বার পঠিত

নগরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) নিয়োগ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর এ পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন।

বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা উত্তর ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এর আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করবে সংগঠন দুটি। চুক্তি সই অনুষ্ঠানে আতিকুল ইসলাম নিজেই মেয়ের নিয়োগের বিষয়টি জানান।

বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ ও ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন। তিনি ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পেও কাজ করেন।

পরে বুশরা বাংলাদেশের বৃহত্তম এনজিও ‘শক্তি ফাউন্ডেশন’র ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন। এছাড়া বাংলাদেশের বিশিষ্ট প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করেছেন।

চুক্তি সই অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, সিএইচও বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যেও ঢাকা উত্তরকে নিরাপদ করার নেতৃত্বে দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপবিষয়ক সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।

এ সময় বুশরা আফরিন বলেন, আমার শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন শহরের নেতাদের ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসীসহ নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি, তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

আর্শট-রকফেলার পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড বলেন, তীব্র তাপপ্রবাহ সারা বিশ্বের শহরগুলোতে প্রেসার কুকারের মতো কাজ করছে। ঢাকার উত্তর অংশে জনসংখ্যা বেশি হওয়ায়, এখানে তাপসংক্রান্ত ঝুঁকি আরও বেশি। তাই ঢাকা উত্তরে একজন সিএইচও নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে এ শহরকে গরম থেকে বাঁচানোর নানা পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বুশরা আফরিনের ভূমিকা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য একটি রোল মডেল হয়ে দাঁড়াবে। তাছাড়া, আর্শট-রকফেলার ফাউন্ডেশন এ উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত। ডিএনসিসিবাসীর সুরক্ষায় আমরা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102