ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনভর আতঙ্কে কাটান দোহার নবাবগঞ্জের মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৫ বার পঠিত

ঢাকা দোহার ও নবাবগঞ্জে উপজেলায় শুক্রবার ভোরে ভূমিকম্প অনুভূত হওয়ায় সব বয়সী মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তারা দিনভর আতংকে কাটায়। বিশেষ করে দোহার উপজেলার পদ্মা তীরবর্তী জনসাধারণের মধ্যে এক ধরনের ভয় লক্ষ্য করা যায়।

সরেজমিনে দোহার উপজেলার মাহমুদপুর এলাকার মৈনটঘাট, নারায়ণপুর, কার্তিক পুর বাজার, উপজেলা সদর জয়পাড়া ও নবাবগঞ্জের কাশিমপুর, বাগমারা বাজার এলাকা, বাহ্রা কোমরগঞ্জ, কৈলাইল, পাড়াগ্রাম এলাকার লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান, হঠাৎ করে ঘুম চোখে ভূমিকম্প অনুভূত বা ঝাঁকুনিতে তারা ভয় পেয়ে যান।

দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমসহ আবহাওয়া অধিদপ্তর জানায়, ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে ও যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল ঢাকার দোহার হওয়াতে সবার মনে এক ধরনের ভয় কাজ করে।

এ বিষয়ে কৈলাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আমরা কোনো প্রাণহানির সংবাদ জানতে পারিনি। তবে সারাদিন আতংকের মধ্যে ছিলাম আমরা।

তবে দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার ভোরে ভূমিকম্পতে এই অঞ্চলে কোনো প্রাণহানি ও দুর্ঘটনা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102