ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইমরান খানকে গ্রেফতারের পর ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৯ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এই পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, সেজন্য ১৪৪ ধারা জারি থাকবে।

জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা।

এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেফতারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102