ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইমরান খানকে নির্যাতনের অভিযোগ পিটিআই নেতাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫৭ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের সময় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা।

গ্রেফতারের সময় আদালত প্রাঙ্গণে ছিলেন ব্যারিস্টার গোহার খান। তিনি অভিযোগ করেছেন, ইমরানকে নির্যাতন করা হয়েছে। তারা ইমরানের মাথায় ও পায়ে আঘাত করেছে। গ্রেফতারের সময় তার হুইলচেয়ার ছুড়ে ফেলা হয়।

পিটিআই ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী টুইটারে অভিযোগ করেছেন, ইসলামাবাদ হাইকোর্ট র‍্যাঞ্জাররা দখল করেছে এবং আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছে। ইমরানের গাড়ি ফেলা হয়েছে।

পরে আরেকটি টুইটে তিনি অভিযোগ করেছেন, আদালত প্রাঙ্গন থেকে ইমরানকে ‘অপহরণ’ করা হয়েছে। তাকে অজ্ঞাত মানুষেরা অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গেছে।

দলটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ইমরানের আইনজীবীর একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের জনগণকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেফতারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102