ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউএনওর ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের বিষয়টি জানা যায়।

৯ মে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর কার্যক্রমে বাধা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাংচুরের ইন্ধনসহ বিভিন্ন ঘটনায় জড়িত থাকায় ফরিদপুরের জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন।

ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের বরখাস্তের একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ৪ মে ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কাজ দেখতে গেলে স্থানীয়রা তার ওপর হামলা করে। এ সময় ইউএনওসহ আনসার সদস্যদের মারপিট করা হয়। ভেঙে দেওয়া হয় ইউএনওর গাড়ি।

এ ঘটনায় পুলিশ ও ইউএনওর পক্ষ থেকে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়। দুটি মামলায় দুই শতাধিক আসামি রয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ডুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনসহ চারজনকে গ্রেফতার করে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত সোমবার চেয়ারম্যানকে দুই দিনের এবং বাকি তিনজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102