ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীর গোসলের ভিডিও ছড়ানোর হুমকি, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৫ বার পঠিত

রাজবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর গোসলের ছবি-ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সাজেদুল ইসলাম সাচ্চু মোল্লা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাচ্চু সদর উপজেলার রামকান্তপুরের শাজাহান মোল্লার ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, এক স্কুলছাত্রীর গোসলের ছবি ও ভিডিও গোপনে মোবাইলফোনে ধারণ করে তাকে কুপ্রস্তাব দেয় সাচ্চু মোল্লা। ওই শিক্ষার্থী তাতে রাজি না হওয়ায় সাচ্চু ওই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।

ওসি বলেন, পরে ওই শিক্ষার্থী বিষয়টি তার মা-বাবাকে বিষয়টি জানায়। এ ঘটনায় ছাত্রীর মা সদর থানায় সাচ্চু মোল্লার বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা নেওয়া হয়। মামলার পর ওই যুবককে গ্রেফতার করে দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102