ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে বাসায় ঢুকে কলেজছাত্রীকে হত্যার ঘটনায় গৃহশিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৪৫ বার পঠিত

গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান ও একমাত্র আসামি গৃহশিক্ষক মো. সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে টাংগাইলের ভূঞাপুর এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আলোচিত গাজীপুরের সালনায় গৃহশিক্ষক কর্তৃক নৃশংসভাবে কুপিয়ে কলেজ ছাত্রীকে হত্যা এবং নিহতের মা ও ৩ বোনকে মারাত্মকভাবে জখম করার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান ও একমাত্র আসামি মো. সাইদুল ইসলামকে টাংগাইলের ভূঞাপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এর আগে, সোমবার (৮ মে) রাতে মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই কলেজছাত্রীর মা ও বোন আহত হয়েছেন। নিহত কলেজছাত্রীর নাম রাবেয়া আক্তার (২৩)। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে। এ ঘটনায় তার মা বিলকিস বেগম ও ছোট বোন খাদিজাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102