ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝড়ে গাছ চাপায় দুই বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৭ বার পঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে চাপা পড়লে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। নিহতরা চাচাতো বোন।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। এ সময় আম গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় অপর শিশু। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, আমরা এখনো শুনিনি। তবে নিহতের পরিবার আমাদের কাছে আবেদন করলে সহায়তা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102