ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩২ বার পঠিত
ছুরিকাঘাতে

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছুরিকাঘাতে তাজুল (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টার দিকে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে সায়েম (১৮) নামে আরেক পরীক্ষার্থী।

নিহতের দুলাভাই মো. আশিকুর রহমান জানান, কদমতলী মুরাদপুর কুদার বাজার এলাকায় নিজেদের বাসা তাজুলের। তার বাবা মোশারফ হোসেন কাতার প্রবাসী। তাজুল দনিয়া একে স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আজকেও তার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে দুপুরে বাসায় ফেরে সে। এরপর বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে কেউ তাকে ছুরিকাঘাত করেছে এমন খবর শুনতে পান।

তাজুলকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. রাব্বী জানান, শনিড় আখড়া কলেজের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় তাজুল ও সায়েম। পরে কিছু লোকজন তাদেরকে স্থানীয় সালমান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাজুলকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সায়েমের মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102