ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩১ বার পঠিত

যৌতুকের জন্য স্ত্রী সাহিদা বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী দুলাল হোসেনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা।
শুক্রবার সকালে রংপুর নগরীর পানি উন্নয়ন বোর্ডের র‌্যাব-১৩ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর কমান্ডিং অফিসার আরাফাত ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাহিদা বেগমের সঙ্গে ২০ বছর আগে বিয়ে হয় দুলাল হোসেনের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী সাহিদার ওপর নির্যাতন করে আসছিলেন। গত ১৫ এপ্রিল সকালে সাহিদা ছাগল নিয়ে বাড়ি ফিরলে স্বামী দুলাল যৌতুকের এক লাখ টাকার জন্য ঝগড়া শুরু করেন। একপর্যায়ে দা দিয়ে সাহিদার মাথায় কোপ দিলে তিনি গুরুতর জখম হন। এরপর প্রতিবেশীরা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই ১৬ এপ্রিল পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ঘাতক স্বামী বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল বৃহস্পতিবার রাতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় অভিযান চালিয়ে দুলাল হোসেনকে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল তার স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102