ads
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃষ্টি হতে পারে ঢাকায়, সঙ্গে ঝোড়ো হাওয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩০ বার পঠিত

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে ঢাকায় বাতাস শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত রাজধানীর কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

রোববার (১৪ মে) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে বৃষ্টি হয়নি। তবে সন্ধ্যার পর থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টিসহ বজ্রপাতের শঙ্কা রয়েছে।

‘রোববার সন্ধ্যার পর থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে বাতাস ও অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কমবে রাতের তাপমাত্রা।

ঘূর্ণিঝড় মোখার বিষয়ে তিনি বলেন, কক্সবাজার জেলা, টেকনাফ ও সেন্টমার্টিনের ওপর ঘূর্ণিঝড়টির প্রভাব বেশি পড়েছে। সেন্টমার্টিনে এখনো তাণ্ডব চলছে। টেকনাফে বেলা সাড়ে ১১টায় ৮০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেছে। এখনো তাণ্ডব বলবৎ রয়েছে। সেন্টমার্টিনে দুপুর ১টায় ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে, ২টায় ১২১ কিলোমিটার, ২টা ২০ মিনিটে ১১৫ কিলোমিটার, আড়াইটায় ১৪৭ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এ ধারা এখনো অব্যাহত রয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যোগ করেন এই আবহাওয়া কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102