ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়ক-মহাসড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪১ বার পঠিত

সড়ক ও মহাসড়ক উন্নয়নে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে দুই হাজার ৫৮৭ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩০৪ টাকা।

মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক এবং জনপথ অধিদপ্তর এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আজ জাতীয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১০ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য আটটি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পাঁচটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি ও সশস্ত্র বাহিনী বিভাগের একটি প্রস্তাবনা ছিল।

সাঈদ মাহবুব খান জানান, ক্রয়-কমিটির অনুমোদিত আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ তিন হাজার ২০৯ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩০৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে তিন হাজার ১০০ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৪৭৭ টাকা এবং এডিবি অর্থায়ন করবে ১০৯ কোটি একলাখ ২৮ হাজার ৮২৭ টাকা।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক এবং জনপথ অধিদপ্তর কর্তৃক সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের WP-04 প্যাকেজের লট নম্বর DS-7 এর পূর্ত কাজ যৌথভাবে চীনের এসআরবিজি এবং বাংলাদেশের বিটিসির কাছ থেকে ৯৪৭ কোটি ৭৪ লাখ ১২ হাজার ৯৫১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক এবং জনপথ অধিদপ্তর কর্তৃক সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের WP-04 প্যাকেজের লট নম্বর DS-8 এর পূর্ত কাজ যৌথভাবে চীনের সিএসসিইসি ৭ এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে এক হাজার ১৭৮ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের অপর এক প্রস্তাবে গৌরিপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ নম্বর WP-02 এর পূর্ত কাজ তাহের ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৬৪৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ -নারায়ণখোলা-রামভদ্রপুর-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নম্বর PW-01 এর পূর্ত কাজ যৌথভাবে মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং সাগর ইনফো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৪৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের অপর এক প্রস্তাবে প্যাকেজ নম্বর PW-02 এর পূর্ত কাজ যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, (২) এবং হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৮০ কোটি টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102