ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে সকালে ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৫৯ বার পঠিত

রাজধানীতে আজ সকাল-সকালেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই আকাশ মেঘলা দেখা যায়। সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি।

মঙ্গলবার সন্ধ্যার পর বৃষ্টি ঝরেছে রাজধানীতে। এতে স্বস্তির ভাব ফিরে আসে নগরবাসীর মধ্যে। কারণ গত রোববার ঘূর্ণিঝড় মোখা উপকূল স্পর্শ করে চলে যাওয়ার পর দেশের নানা প্রান্তে বৃষ্টি হলেও হয়নি রাজধানীতে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল তিন মিলিমিটার। আজও বৃষ্টি হবে রাজধানীতে, তবে এর পরিমাণ খুব না হওয়ারই সম্ভাবনা বেশি। এ সময় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এটি দমকা হাওয়া আকারে ৩০-৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার।

গতকাল সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102