ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিকশা চালানো সেই সেন্টুর ফুসফুসে নতুন সংক্রমণ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩৩ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি: অক্সিজেন পাইপ নাকে নিয়ে রিকশা চালানো মাইনুরজ্জামান সেন্টু (৫৭) ভালো নেই। কয়েকদিন ধরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। খুব বেশি কথাও বলতে পারছেন না। একটু কথা বললেই হচ্ছে শ্বাসকষ্ট। যক্ষ্মার পাশাপাশি তার ফুসফুসে সিওপিডি সংক্রমণও ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে রিকশা চালানোর মতো ভারী কাজ করতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন সেন্টু। নাকে তার অক্সিজেনের পাইপ লাগানো আছে। তিনি কথা বলতে পারছেন না। মেয়ে ও স্ত্রী তার দেখাশোনা করছেন।

মাইনুরজ্জামান সেন্টু নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা। দাম্পত্য জীবনে তার দুই মেয়ে ও এক ছেলে। তাদের সবার বিয়ে হয়ে যাওয়ায় তারা আলাদা আলাদা সংসার নিয়ে ব্যস্ত। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে। আর সবশেষ ছেলেও বিয়ে করে শ্বশুরবাড়ি থাকেন। তাই বাধ্য হয়েই এ বয়সেও চরম অসুস্থ শরীর নিয়েও রিকশা চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে হয় সেন্টুকে।

সেন্টুর মেজ মেয়ে আখি খাতুন বলেন, বাবা আগেও তিন বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যক্ষ্মার পাশাপাশি এখন বাবার ফুসফুসে নতুন করে সমস্যা ধরা পড়েছে। ডাক্তার বলেছে ভারী কোনো কাজ না করতে। সব সময় অক্সিজেন নিতে হবে।

আখি আরও বলেন, বাবার জন্য অনেকেই সাহায্য করছেন। এরই মধ্যে একজন অক্সিজেন মেশিন কেনার জন্য ৫৫ হাজার টাকা দিয়েছেন। তবে বাবা কী করে এখন চলবেন সেটি ঠিক হয়নি। বসে থেকে কিছু করা যায় এমন কিছু যদি কেউ দিতেন তাহলে ভালো হতো।

পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারের যোগান দিতে হয় তাকেই। এখন হাসপাতালে ভর্তি থাকায় পরিবার চিন্তিত।

হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক শামিম আলম বলেন, সেন্টুকে আমার সর্বচ্চো চিকিৎসা সেবা দিচ্ছি। তিনি আগে থেকেই যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। তখন থেকেই তার হার্টেও সমস্যা। হার্টে তার যে পরিমাণ অক্সিজেন সাপলাই হওয়ার কথা তা হচ্ছে না। পাশাপাশি ফুসফুসে নতুন করে সংক্রমণ আছে। বেশি পরিশ্রম করলে এ সমস্যা আরও বেড়ে যায়। জরুরি ভিত্তিতে তার অক্সিজেন মেশিন প্রয়োজন। যাতে দিন-রাত সহজেই অক্সিজেন নিতে পারেন।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ বলেন, সকালে আমাদের প্রফেসররা সেন্টুকে দেখেছেন। তার অবস্থা এখন মোটামুটি স্থির। সে আগে থেকেই যক্ষ্মা রোগে আক্রান্ত ছিল। সেখান থেকেই তার ফুসফুসে সিওপিডি সংক্রমণ হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102