ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে ১৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩২ বার পঠিত

মানিকগঞ্জে দুইটি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৯), মো. ফজর আলীর ছেলে মো. নাঈম মিয়া (৩০), ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকার মো. ফজর আলী, শাহজাহান মিয়ার ছেলে মো. মিলন মিয়া (৩২), সিংগাইর উপজেলার বাড্ডা এলাকার মৃত আশোক আলীর ছেলে মহিদুর (৩১), দেওয়ান মফিজুল ইসলামের ছেলে দেওয়ান মামুন (৩৫)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে জেলার দুইটি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ১৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। নতুন করে শিবালয় ও সিংগাইর থানায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের মো. সিরাজের ছেলে আনোয়ার হোসেন আনু (৩৯) উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে এক ডজনের মতো মাদক মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতারের পর কয়েকমাস হাজতবাসের পর ফের সক্রিয় হয় মাদক কারবারিতে।

মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আনুসহ তার অপর দুই সহযোগেীকে ৭ লাখ ৮০ হাজার টাকার হেরোইনসহ গ্রেফতার করে। আরো যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজনের বিরুদ্ধে ১০টি ও আরেকজনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এরা সবাই পেশাদার মাদক কারবারি। এছাড়া সিংগাইরে পৃথক অভিযানে ৮ লাখ ২০ হাজার টাকার মাদকসহ আরো দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান জানান, জেলায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102