ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৬ বার পঠিত

পটুয়াখালীতে পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের কিসমত মৌকরণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. শাহিন (২৮) ও রিফাত উল্লাহ (১৯)। এদিকে কিসমত মৌকরণ এলাকার মজিদ গাজীর ছেলে রহমান গাজী (৩৮) পলাতক রয়েছেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালীর সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা দুজন ইয়াবা চালানকারীদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে রহমান গাজীর বাড়ি থেকে ৫৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতাররা এখন থানা হাজতে আছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতে উপস্থাপন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102