ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে নায়ক ফারুকের আসনে নির্বাচন করতে চান সিদ্দিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫২ বার পঠিত

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন গত বৃহস্পতিবার শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কে হতে পারেন, তা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়ে গেছে।

রাজনীতিকদের মধ্যে তো অবশ্যই, রয়েছেন অভিনেতার উত্তরসূরি হিসেবে রুপালি পর্দার একাধিক অভিনেতাও।

এদিকে নায়ক ফারুক মারা যাওয়ার পর দিনই এ নায়কের ঢাকা-১৭ আসনে এমপি নির্বাচনের ঘোষণা দেন সিদ্দিকুর রহমান। শুধু তাই নয়, চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত অসুস্থ হওয়ার পর পরই সিদ্দিক এমপি নির্বাচনের ইচ্ছা পোষণ করে নিজেকে জানান দেন।

এই আসনে নির্বাচনের কারণ হিসেবে সিদ্দিকুর রহমান বলেন, এই এলাকার প্রয়াত এমপি একজন শিল্পী ছিলেন। সুতরাং একজন শিল্পীর জায়গায় আরেকজন এলে ভালো হয়। এ ছাড়া আমি দুই যুগ ধরে এ এলাকায় বাস করছি; স্থায়ী বাসিন্দা। ফলে এখানে আমি কর্মী বাহিনী তৈরি করেছি। এই এলাকার মানুষের সঙ্গে একটা বোঝাপড়া তৈরি হয়েছে।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সিদ্দিক বলেন, ‘এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এলাকাটির জন্য তেমন কাজ করেননি। অসুস্থতার জন্য কাজ করার সুযোগ পাননি চিত্রনায়ক ফারুক ভাই। আমি মনোনয়ন পেলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102