ads
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রকাশের আগেই ছেলের ভর্তি পরীক্ষার ফল পেলেন কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৯২ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ছেলের ভালো ফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় নিজের ফেসবুক আইডিতে এ উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ। আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।’ এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে ওই কর্মকর্তা পোস্টটি মুছে দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৬ ও ১৭ মে। রোববার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়নি।

এ বিষয়ে কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী যুগান্তরকে বলেন, উড়ো খবর পেয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম। রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল। এটা সঠিক কিনা জানি না।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম যুগান্তরকে বলেন, ফল এখনো প্রকাশ করা হয়নি। সোমবার সকালে প্রকাশ করা হবে। আইসিটি থেকে ফল লিক হওয়ার কোনো সুযোগ নেই। ওই কর্মকর্তা কীভাবে রেজাল্ট পেলেন তা তিনিই ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে জানতে ইউনিটটির কো-অর্ডিনেটর ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শফিকুল ইসলামকে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102