ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন মিনিটে কিলিয়ান এমবাপের দুই গোল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৯ বার পঠিত

ম্যাচ শুরু হতে না হতেই কিলিয়ান এমবাপের হামলা। তিন মিনিটের ব্যবধানে করলেন দুই গোল। সেই দাপট অবশ্য ধরে রাখতে পারলো না পিএসজি। অক্সারে তাদের ভালো পরীক্ষাতেই ফেললো। তারপরও শেষতক জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন মেসি-এমবাপেরা।

লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে ২-১ গোলে জিতেছে পিএসজি। টানা দ্বিতীয় এবং রেকর্ড ১১তম শিরোপার জন্য শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট চাই তাদের। দ্বিতীয় স্থানে থাকা লেঁসের থেকে ৬ পয়েন্টে এগিয়ে ক্রিস্টোফে গাল্টিয়েরের দল।

প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত শুরু করে পিএসজি। ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় তারা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়েই ফাবিয়ান রুইস খুঁজে নেন এমবাপেকে। নিখুঁত শটে বাকি কাজটা সারেন ফরাসি ফরোয়ার্ড।

অষ্টম মিনিটে ব্যবধান ২-০ করেন এমবাপেই। মেসির বাড়ানো বল না ধরে কৌশলে ছেড়ে দেন উগো একিতিকে। ডি-বক্সের মাথা থেকে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এমবাপে।

দুই মিনিট পর হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো তার। মেসির পাস ধরে শট নিয়েছিলেন এমবাপে। কোনোমতে তা ফেরান অক্সারের ব্রাজিলিয়ান ডিফেন্ডার জুবাল।

চাপ সামলে ঘুরে দাঁড়ায় অক্সারে। বেশ কয়েকটি গোছানো আক্রমণ করে। কিন্তু পিএসজি গোলরক্ষক দোনারুমা নস্যাৎ করেন সেসব। তবে দ্বিতীয়ার্ধে চাপ ধরে রেখে এক গোল শোধ করে ফেলে অক্সার।

৫১তম মিনিটে দা কস্তার দারুণ ফ্লিকে বল পেয়ে এগিয়ে গিয়ে বুলেট গতির শটে ব্যবধান কমান সিনায়োকো। তবে আক্রমণে ভীতি ছড়ালেও সমতায় আর ফিরতে পারেনি স্বাগতিকরা।

বরং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এমবাপের হ্যাটট্রিক হয়ে যেতে পারতো। জালে বল পাঠিয়ে উদযাপনে মেতেছিলেন ফরাসি তারকা। কিন্তু অফসাইডে থাকায় সে গোল বাতিল করে দেন রেফারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102