ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কুশপুতুল দাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৭ বার পঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিক্ষোভ মিছিলটি বানেশ্বর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে পিয়াজহাটি এলাকা থেকে ঘুরে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এসময় তার কুশপুতুল দাহ করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা আবু সাঈদ চাঁদকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই জনগণ উপযুক্ত ব্যবস্থা নেবে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুগ্ম-সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ প্রমুখ।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২২ সেকেন্ডের ওই ভিডিও চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশা আল্লাহ।’

এ ঘটনায় আবু সাঈদ চাঁদকে আসামি করে মামলা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মামলাটি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102