ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫৬ বার পঠিত

২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলো নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেও শীর্ষ চার নিশ্চিত হয়েছে ম্যাগপাইদের।

সবশেষ ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলেছিল দলটি। এরপর আর জায়গা করে নিতে পারেনি তারা। তবে চলতি মৌসুমে নজরকাড়া পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে নিউক্যাসল।

সোমবার সেন্ট জেমস পার্কে ম্যাচে প্রায় ৭৮ শতাংশ বলের দখলসহ নিরঙ্কুশ আধিপত্য দেখায় নিউক্যাসল। তিনবার বারপোস্টে লেগে বল ফিরে এলে গোল বঞ্চিত হন উইলসন, আলমিরনরা। এ ছাড়া লেস্টার গোলরক্ষক ইভারসেনও বাঁধা হয়ে দাঁড়ান নিউক্যাসল খেলোয়াড়দের সামনে।

পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়লেও এক ম্যাচ বাকি থাকা লিগে পঞ্চম স্থান দখলকারী লিভারপুল থেকে চার পয়েন্ট এগিয়ে থাকায়, চ্যাম্পিয়নস লিগে ফেরা নিশ্চিত হয় নিউক্যাসলের। আর অবনমন সীমায় রয়েছে লেস্টার।

এমন অর্জনের কৃতিত্ব খেলোয়াড়দের দিয়েছেন দলটির কোচ হাউ। তার ভাষ্যমতে, ওদের (খেলোয়াড়দের) মানসিকতা ও হার না মানা মনোভাবের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ক্লাব ও ছেলেরা আমার চাওয়া পূরণ করেছে।

এ কোচ আরও যোগ করেন, যখন দায়িত্ব নিয়েছি, তখন ভাবিনি এমনটা সম্ভব। তবে আমরা সব সময় নিজেদের উপর বিশ্বাস রেখেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102