ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেলগোরোদে অনুপ্রবেশকারীদের পরাজিত করা হয়েছে: রাশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৫৫ বার পঠিত

বেলগোরোদে হামলা চালানোর জন্য ইউক্রেন থেকে সীমানা পাড়ি দিয়ে রাশিয়ায় ঢুকে পড়া সশস্ত্র যোদ্ধাদের পরাজিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

অবিরাম গোলা হামলার কারণে সীমান্ত এলাকার গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে, ৭০ হামলাকারী নিহত হয়েছে। জোর দিয়ে রাশিয়া বলেছে, এই যোদ্ধারা ইউক্রেইনীয়।খবর রয়টার্সের।

তবে কিয়েভ বলেছে, তারা এই অনুপ্রবেশের ঘটনায় জড়িত নয় এবং দুটো রুশ আধাসামরিক বাহিনী বলেছে, এর পেছনে আছে তারা।

১৫ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে এটিই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর মস্কো বেলগোরোদে সন্ত্রাস-বিরোধী অভিযান ঘোষণা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি ইউনিট রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

সোমবার বেলগোরোদের গ্রাভোরোনোস্কি জেলা এবং কোজিঙ্কা চেকপয়েন্টে প্রচণ্ড গোলা হামলার জন্য এই জাতীয়তাবাদী গোষ্ঠীই দায়ী বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ৭০ ‘ইউক্রেনীয় সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং বাদবাকী যোদ্ধাদের আবার ইউক্রেন সীমান্তে পিছু হটিয়ে দেওয়া হয়েছে।

তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এ ঘটনার নেপথ্যে যারা আছে তারা লিবার্টি অব রাশিয়া লেজিয়ন এবং রাশিয়ান ভলেন্টিয়ার কোর (আরভিসি) থেকে এসেছে।

‘দ্য লিবার্টি অব রাশিয়া লেজিয়ন’-ইউক্রেইন ভিত্তিক একটি রুশ মিলিশিয়া গোষ্ঠী; যারা রাশিয়ার ভেতরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাত করতে কাজ করছে। সোমবার এক টুইটে গোষ্ঠীটি বলেছে, তারা সীমান্তশহর কোজিঙ্কা পুরোপুরি দখল করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102