ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালিগঞ্জে পুলিশ পরিচয়ে মুদি দোকানির টাকা নিয়ে উধাও প্রতারক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৯ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশ পরিচয়ে রেশনের চিনি বিক্রির প্রলোভন দেখিয়ে মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এক প্রতারক। মঙ্গলবার (২৩ মে) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গড়েরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুদি ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি পুলিশ স্টিকার লাগানো পালসার মোটরসাইকেল নিয়ে পুলিশ পরিচয়ে আমার দোকানে আসেন। এরপর নিজেকে কালিগঞ্জ থানার স্টাফ নাম জিসান পরিচয় দিয়ে সাত বস্তা রেশনের চিনি বিক্রয়ের কথা বলে।

তিনি বলেন, তার রেশনের চিনি কিনতে রাজি হই এবং চিনির সঙ্গে ভাউচারের কথা বলি। তখন ওই প্রতারককে আমার থেকে সাত বস্তা চিনির দাম বাবদ নগদ ৩৫ হাজার টাকা দেওয়া হয়। আমার ছোট ভাই আজগার আলীকে সঙ্গে নিয়ে সার্কেল অফিস মোড়ে নামিয়ে দিয়ে হেলমেট পরে থানার মধ্যে ঢুকে পড়ে।

ছোট ভাই আজগার আলি চিনি নেওয়ার জন্য থানায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। কিন্তু ওই ব্যক্তির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই ব্যক্তি থানার স্টাফ বা ওই নামে কোনো পুলিশ সদস্য কালিগঞ্জ থানায় নেই বলে জানা গেছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। যেহেতু ওই প্রতারক থানার ভেতরে ঢুকেছে আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করে প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102