ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে: পলক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩১ বার পঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে। ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে কর্মসংস্থানের এই ক্ষেত্রগুলো ছিল না।

বুধবার (২৪ মে) দুপুরে সিংড়া উপজেলা হলরুমে বিপিও সামিট বাংলাদেশ-২০২৩ বিভাগীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, কর্মক্ষম তরুণ-তরুণীর ক্ষমতা বেশি। আমরা যদি তাদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারি তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে। এছাড়াও দেশে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষভাবে গড়ে তুলে বাড়িতে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে পারবে। দেশের অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা পালন করবে। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।

পলক বলেন, সিংড়ার ৮৫ হাজার ছেলে-মেয়েকে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমাদের এখানে শেখ কামাল আইটি পার্ক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ২০ হাজার ছেলে-মেয়ের ট্রেনিং দেবে। বাংলাদেশে ৬৪ হাজার প্রাইমারি স্কুল, ৩৫ হাজার হাইস্কুল, ১৫০টি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ২২০০ কলেজ, মাদরাসায় প্রায় ৫০ লাখ সব মিলে ৫ কোটি ছাত্র-ছাত্রী রয়েছে। বিশ্বের খুব কম দেশ রয়েছে যে দেশের জনসংখ্যা ৫ কোটি। আমাদের কর্মক্ষম ছেলে-মেয়েই রয়েছে ৫ কোটি।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার ও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ভাই পরিকল্পনা নিয়ে ২০১০ সালে আইসিটি বিষয়টিকে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। আমাদের ছেলে-মেয়েদের অবশ্যই কম্পিউটার শিক্ষায় পড়াতে হবে। সামনে ১ লাখ ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে। সেখানে আইটি ট্রেনিংসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠাবান হতে হবে।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডার ও মেন্টর ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নাজনীন নাহার, ই-ক্যাব’র সভাপতি শমী কায়সার, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102