ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে ২ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৭ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া ও সাগরপাড় এলাকায় পৃথক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাসমপাড়া সোনা আলীর ছেলে কৃষক রহমত উল্লাহ (৪০) ও ৫ নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০)।

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে পানের বরজ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কৃষক রহমত উল্লাহর মৃত্যু হয়। অপরদিকে ধইল্যা নামের ওই যুবক সাগরপাড়ে পোনা ধরার সময় বজ্রপাতে মারা যান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নে বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102