ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ মে) বিকেলে নগরীর কৃষ্টপুর সড়কে অভিযান করেন সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- নিউ শাওন হাসপাতাল, শাওন ডায়াগনো ল্যাব ও মনির উদ্দিন প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

মো. নজরুল ইসলাম বলেন, আজিজ-বিলকিস নামের ভবনের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অবৈধভাবে চলছিল। একটি প্রতিষ্ঠানেরও রেজিস্ট্রেশন নেই। এছাড়া হাসপাতালে ছিল না কোনো চিকিৎসক, নার্স ও জনবল। অথচ সেখানে রোগী ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, একই ভবনের ছোট্ট একটি কক্ষে রেক্স গ্লোবাল নাম দিয়ে আরেকটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। ওই কক্ষে অনলাইনে চিকিৎসকের মাধ্যমে রিপোর্ট করে রোগীদের সেবা প্রদান করে আসছিল। তারা চিকিৎসকের সঙ্গে চুক্তিবদ্ধের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের ওই প্রতিষ্ঠানটিও সিলগালা করা হয়।

সিভিল সার্জন বলেন, জেলার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে। যথাযথ আইন না মেনে পরিচালিত হলে কিংবা অবৈধভাবে পরিচালিত হলে সিলগালাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102