ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমন্বিত প্রয়াসে বরিশালে সুষ্ঠু নির্বাচন করতে চাই: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪৫ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ডিজিলেন্স বলে একটা কথা আছে, এর বাংলা হবে নিজেরাই পর্যবেক্ষণে রাখবেন। কেউ যদি অনিয়ম করে তা আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। প্রিজাইডিং অফিসার থাকবে তার কাছে আপনার পোলিং এজেন্ট অভিযোগ করবে। প্রিজাইডিং অফিসার যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

তিনি বলেন, আপনাদেরকেও (প্রার্থীরা) ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটের দিন সবাইকে জাগ্রত থাকতে হবে। শুধুমাত্র আমাদের চেষ্টায় নির্বাচন ভালোভাবে হবে তা আমি বলছি না। সমভাবে আপনাদেরও সেই চেষ্টা থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর একক চেষ্টায় এটা হবে না। সমন্বিত প্রয়াস হতে হবে।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শনিবার রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিইসি কথা বলেন।

সভায় প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে সমাধান ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার।

হাবিবুল আউয়াল আরও বলেন, প্রিজাইডিং অফিসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন যার দৃষ্টান্ত হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন। প্রিজাইডিং অফিসাররা মোটামুটি ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। যদি আমাদের কাছে অভিযোগ আসে ভোটাররা কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি, কেন্দ্রে মাস্তানরা ছিলো, তারা তাদেরকে প্রতিহত করেছে তাহলে আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভেতরে আপনাদের (প্রার্থী) যে পোলিং এজেন্ট থাকবে তাদেরকেও সমভাবে প্রতিহত করতে হবে। আপনি যদি ক্ষমতা দেখিয়ে বলেন ভোট আমাকেই দিতে হবে তাহলে গণতন্ত্র বিনষ্ট হয়ে গেলো। যদি নির্বাচিত হন তাহলে জনগণের সমর্থন থাকবে না। তাই আহ্বান থাকবে আপনারা গণতন্ত্র ধারণ করে সুস্থ ধারায় বিকশিত করার চেষ্টা করবেন।

এসময় বরিশালের সবগুলো ভোট কেন্দ্রেও সিসি ক্যামেরা থাকবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব) ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102