ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৯ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে ভুয়া চিকিৎসক মো. মোসলেমকে (৫৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি রেজিস্ট্রেশনবিহীন মিস ব্র্যান্ডেড ওষুধ বিক্রি ও ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন।

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোসলেমকে কারাদণ্ড দেন। এসময় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মোসলেম ভোলার লালমোহন থানার রমাগঞ্জ গ্রামের হেকিম বাড়ির মোবারক আলীর ছেলে। তাকে রামগতি থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মোসলেম আলেকজান্ডার বাজারে একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন বসবাস করছেন। তিনি বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছেন। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুয়া চিকিৎসা প্রদানসহ রেজিস্ট্রেশনবিহীন মিস ব্র্যান্ডেড ওষুধ বিক্রি করায় তাকে সাজা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবাসিক হোটেলে থেকে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। তার কাছে থাকা ওষুধগুলোও রেজিস্ট্রেশনবিহীন মিসব্র্যান্ডেড। তাকে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102