ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জলঢাকায় অন্যের পরীক্ষা দিতে গিয়ে কারাগারে তরুণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

নীলফামারীর জলঢাকা উপজেলায় চলমান দাখিল পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অপরাধে মুকুল ইসলাম (১৯) নামে এক তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ মে) পরীক্ষা চলাকালের উপজেলার ছিটমীরগঞ্জ ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মুকুল ইসলাম নীলফামারী সদর উপজেলার দুহুলী চংকাপাড়ার মো. জাহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, চলমান দাখিল পরীক্ষায় বন্ধুর হয়ে প্রক্সি দিতে আসেন ওই তরুণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে আসলে তাকে দেখে সন্দেহ হয়। এসময় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে থাকা ছবির সঙ্গে ওই তরুণের চেহারার মিল না পাওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ছিটমীরগঞ্জ ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রের সচিব আব্দুর রশীদ বলেন, ইউএনও এসে পরীক্ষা চলাকালে ওই তরুণকে কারাদণ্ড দেন। সে অন্যের প্রক্সি দিচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, অন্যের পরীক্ষা দেওয়ার অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জলঢাকা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন, ওই তরুণকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102