ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ খবরে মুখ খুললেন মিথিলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৬৪ বার পঠিত

টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের সঙ্গে দুই মাস পর ঘর ছাড়বেন স্ত্রী! এমন শিরোনামে শুক্রবার ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পর থেকে শুরু নানা গুঞ্জন অনুরাগীদের মধ্যে।

তবে সে প্রতিবেদনে সেই পরিচালক ও তার স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতিকে বোঝানো হয়েছে বলে অনুমান নেটিজেনদের।

শুধু তাই নয়, সেই প্রতিবেদনের বরাত দিয়ে সৃজিত-মিথিলার নাম উল্লেখ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে তেমন প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। শুটিংয়ে ব্যস্ত থাকায় অল্প কথায় এক সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত ও মিথিলা। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102