ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের টেকনাফে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৯ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, রবিবার রাতে টেকনাফের সাবরাং এলাকার আশিকানি লবনের মাঠ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

এসময় টহল দল ৪-৫ জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বস্তা হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে এসব বস্তা তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৩টি বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে তিন লাখ পিস ইয়াবা জব্দ করে।

পরবর্তীতে টহলদল ওই এলাকায় রাত অভিযান পরিচালনা করেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102