ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৭ বার পঠিত

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (২৯) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার তিন ঘণ্টা পর রোববার (২৮ মে) দিনগত রাতে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার অটোরাইস মিলের পেছনে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজা যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাবকাটী গ্রামের মহসীন গাজীর মেয়ে। তিনি অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের গাবুখালী গ্রামে ইমরান হোসেন নামে এক ব্যবসায়ীর চুলের কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাবা মহসীন গাজী জানান, তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তার মেয়ে বাবার বাড়ি মণিরামপুরে চলে আসেন। এরপর তিনি অভয়নগরের গাবুখালী গ্রামে এক চুলের কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। ঘটনার দিন রোববার সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থল চলে যান। এদিন সন্ধ্যার পর তিনি মেয়ের দুর্ঘটনার খবর জানতে পারেন। তবে বিচ্ছেদের পর থেকে তার মেয়ে মানসিক রোগে ভুগছিল বলে তিনি দাবি করেন।

মজুমদার অটোরাইস মিলের শ্রমিকরা জানান, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে যশোরগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইনে পড়ে থাকা ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। রাত আনুমানিক ৮টার দিকে খুলনা রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর সড়কপথে আসতে দেরি হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102