ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় ২ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩২ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করছিল বলে দাবি পুলিশের।

গ্রেফতাররা হলেন, রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে শনিবার (২৭ মে) দিনগত রাত ২টার দিকে তাদের গ্রেফতার ও অস্ত্র-গুলি জব্দ করা হয়।

রোববার রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

সংবাদ সম্মেলনে উখিয়া-টেকনাফের (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে জানান ,অস্ত্র-গুলিসহ গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। তাদের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102