ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক ধন্দিবাজারে ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকালে অভিযান চালায়।

এসময় আদালত ভুয়া ডিগ্রিধারী এক চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, এমবিবিএসসহ বিভিন্ন ভুয়া ডিগ্রি ও ভারত থেকে ট্রেনিং করা এমন তথ্য ব্যবহার করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক মো. জানে আলম।

ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি নিজের দোষ স্বীকার করেছেন। ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে।

ভ্ৰাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার মোশারফ হোসেন সিজান ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102