ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৬ বার পঠিত

ভোলায় ট্রলি ও মোটরসাকেলের সংঘর্ষে আহসানুল হক প্রভাত (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২৯ মে) সন্ধ্যার দিকে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রভাত কিশোরগঞ্জ গ্রামের মৃধাবাড়ীর মনিরুল হক মিঠুর ছেলে। সে লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয় প্রভাত। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102