ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিনজনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৩ বার পঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরেকজন।

বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একই মোটরসাইকেলে চারজন বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ওই চার মোটরসাইকেলআরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের ‍মৃত্যু হয়। পরে গুরুতর আহত দুইজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাই। পরে রংপুরে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102