ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩০ বার পঠিত

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিশার মোটরের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে রুপা আক্তার সামিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক মানিক হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পশ্চিম লক্ষ্মীপুর ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, মেয়ের মৃত্যুতে মা আমেনা বেগম জ্ঞান হারিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

নিহত সামিয়া সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের কামানখোলা এলাকার ফল ব্যবসায়ী মো. সোহেলের মেয়ে। সে স্থানীয় কামানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সামিয়াকে নিয়ে তার মা আমেনা কামানখোলা এলাকায় বাবার বাড়িতে থাকেন। ঘটনার সময় সামিয়ার বড়বোন স্বর্ণা আক্তার লামিয়া শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এতে সামিয়া ও তার মা তাদের এগিয়ে দেওয়ার জন্য অটোরিকশায় করে ইটেরপুল এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর আগমুহূর্তে সামিয়ার ওড়না অটোরিকাশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সামিয়ার গলায় ফাঁস লাগে। শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামিয়ার বোন স্বর্ণা আক্তার লামিয়া বলেন, আমাকে এগিয়ে দেওয়ার জন্য মা ও সামিয়া অটোরিকশাতে ওঠে। কিন্তু পথেই অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে সামিয়ার মৃত্যু হয়। তার মৃত্যুতে আমার মা অচেতন হয়ে পড়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সত্যতা ও জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশাচালককে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102