ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নগরকান্দায় স্ত্রীর লাশ ঘরে রেখে পালালেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর লাশ ঘরে রেখে স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপুটি গ্রামে।

স্থানীয়রা জানান, পুরাতন কাপড় বিক্রেতা বাস্তপুটি গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী হাসিনা বেগমের (২৫) লাশ গলায় গামছা পেঁচানো অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল। বসতঘরের আড়ায় ঝুলছিল গামছার বাকি অংশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

হাসিনা বেগমের বড় বোন রাশিদা বেগম বলেন, আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আমার বোন হাসিনাকে তার স্বামী ফরহাদ বুধবার রাতে হত্যা করে পালিয়ে গেছে। হাসিনার ছয় বছর বয়সি হামিদা আক্তার নামে একটি মেয়ে আছে। আমাদের ধারণা, হাসিনার স্বামী ফরহাদ পালিয়ে যাওয়ার সময় মেয়েটিকে সঙ্গে নিয়ে গেছে।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে হাসিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102