ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

ফেনীতে দাঁড়িয়ে থাকা লরিতে পিকআপভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজিরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার সুবারামপুর এলাকার মো. শিমুল (৩০), তার স্ত্রী ইয়াসমিন (২০) এবং পিকআপ ভ্যানচালক আবু সাঈদ (২৯)। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

নিহত ব্যক্তিদের লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মো. শিমুল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে শিমুল–ইয়াসমিন দম্পতি পিকআপভ্যানে করে বাসার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। ফেনী সদর উপজেলা কাজিরদীঘি নামক স্থানে এসে পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে শিমুল, ইয়াসমিন ও পিকআপচালক আবু সাঈদের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা শিমুলের শ্বশুর দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপচালকের সহকারী মো. সাগর (২২) আহত হন। তাদের দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102