ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন; মিথিলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৫৮ বার পঠিত

সম্প্রতি কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে খবরের শিরোনাম হন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। মূলত ফেসবুকে সৃজিত ও মিথিলার হেঁয়ালি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন রটে।

পরে অবশ্য মিথিলা বলেছেন ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনো ধারণাই নেই, আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল।’

এদিকে সম্প্রতি শুটিংয়ের বিষয় নিয়ে একটি তথ্য জানান মিথিলা। শুটিং সেটে নাকি মেজাজ হারান তিনি। এমনকি পরিচালকের সঙ্গে তর্ক-বিতর্কেও জড়ান অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের খবর, এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিষয়টি মোটেও এড়িয়ে যাননি মিথিলা। তিনি এ কথা স্বীকার করে জানান, সত্যিই এমনটা করে থাকেন। তবে এর কারণও জানিয়েছেন।

মিথিলা বলেন, সারাদিন কাজ করতে রাজি আছি। কিন্তু রাতে একটা নির্দিষ্ট সময়ের পর বাড়ি ফিরতেই হবে। তখন আর কাজ করতে ভালো লাগে না। আর ঠিক তখনই মেজাজ বিগড়ে যায়।

এ অভিনেত্রী সব পরিচালকের সঙ্গে অবশ্য তর্ক-বিতর্কে জড়ান না। কেবল যারা কাছের, শুধু তাদের সঙ্গেই এমনটা করে থাকেন বলে দাবি করেছেন মিথিলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102