ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৩ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জেলখানাবাড়ি রেলক্রসিং এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন কুমিল্লা আদর্শ সদর উজেলার বাতাইছড়ি পাকামাড়া এলাকার সোহাগ (৩৫) এবং তার ছেলে মো. সোহেল (১৪)।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে একই সময় চট্টগ্রামগামী কর্ণফুলী এবং ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এসময় কুমিল্লাগামী সিএনজিচালিত অটোরিকশাটি কর্ণফুলী ট্রেনটিকে খেয়াল করলেও অপরপাশ থেকে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেসকে খেয়াল না করে রেললাইনের দিকে অগ্রসর হয়। এতে মহানগর এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালক সোহাগ এবং পেছনে বসা তার ছেলে সোহেল ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, সোহাগ তার ছেলেকে নিয়ে নিজ গ্রামে যাচ্ছিলেন। তিনি পরিবার নিয়ে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102