ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৬ বার পঠিত

অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব জুবাইদা নাসরিনকে অভোগকৃত অবসরোত্তর ছুটি বাতিল ও অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তথ্য কমিশনের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ারকে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস (কিইউপি) সহযোগী অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ই পাসপোর্ট ও স্বংক্রীয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম হাসানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করে ওই পদে লেফটেন্যান্ট কর্নেল মো. মোতাসিম বিল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102