ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়বে গরম, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৩ বার পঠিত

গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সহসা বৃষ্টিরও দেখা নেই। এরই মধ্যে নতুন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ূ গবেষক মোস্তফা কামাল পশাল।

তিনি বলেন, ৬ থেকে ১২ জুন পর্যন্ত চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, নাটোর ও পাবনা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া বিষয়ক তথ্য শেয়ারকারী ওয়েবসাইটে তিনি একথা বলেন। এতে আরো বলা হয়, আগামী ১৪ জুন পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এ সময়ের মধ্যে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে।

আগামী ১৫ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বর্ষা মৌসুমের বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন মোস্তফা কামাল পশাল।

প্রসঙ্গত, জুন মাসের এই সময়ে সূর্য ঠিক বাংলাদেশের ওপর অবস্থান করে। ফলে দিনের বেলা সূর্যের শক্তি বাংলাদেশের বায়ূমন্ডলের ওপর প্রবেশ করে। ফলে গরমের তীব্রতা বাড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102