ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নগরের উন্নয়নের জন্য গাছ কাটা যাবে না: মেয়র আতিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৫৭ বার পঠিত

উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরের উন্নয়নের জন্যে গাছ কাটা যাবে না। আমরা (উত্তর সিটি করপোরেশন) দুই লাখ গাছ লাগাব, এজন্য বনবিভাগকে সম্পৃক্ত করেছি। এ পদক্ষেপের মাধ্যমে বায়ুদূষণ কমবে, তাপদাহ কমবে, ঢাকা মহানগরীতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, গাছের পরিচর্যার জন্যে ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১০০ জন মালি নিয়োগ দেওয়া হবে। এ পদে অনেক শিক্ষিত ছেলেরাও আবেদন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। কারণ তারা পরিবেশ রক্ষার্থে কাজ করতে চায়।
নিয়োগ পাওয়া মালিদের দায়িত্ব সম্পর্কে মেয়র আতিক বলেন, এক কিলোমিটারের মধ্যে গাছের রিপোর্ট একেকজন দিবেন। ‘সবুজে বাস, বারো মাস’ স্লোগানে এ কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকায় সবুজে বাস করব।

স্থপতি ইকবাল হাবিব ও নগর পরিকল্পনাবিদ আখতার হামিদের সঙ্গে বসে সিটি করপোরেশন কর্মপরিকল্পনা ঠিক করেছে বলে বলে জানান মেয়র আতিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102