ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের নজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩০ বার পঠিত

সিলেটের নজিরবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (৭ জুন) সকাল ৬টার দিকে সিলেটের নাজিরবাজার বাজারের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, প্রায় ৩০ জন শ্রমিক নিয়ে পার্শ্ববর্তী ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিলো একটি পিকআপভ্যান। সকাল ৬টার দিকে নাজিরবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা ১২ জন শ্রমিক নিহত হন।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা গণমাধ্যমকে জানান, একটি বড় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102