ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃষ্টিতে ভিজলো রাজধানী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫৬ বার পঠিত

বেশ অনেকদিন পর বৃষ্টিতে ভিজলো ঢাকা। বৃহস্পতিবার (৮ জুন) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। এতে অবশ্য খুব একটা স্বস্তি মেলেনি গরম থেকে। রাজধানীর আকাশ মেঘলা থাকায় গুমোট আবহাওয়ায় রয়ে গেছে অস্বস্তি।

কিছুদিন ধরেই রাজধানীসহ প্রায় সারাদেশে বইছে তাপপ্রবাহ। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। তীব্র গরমে কষ্ট পাচ্ছে রাজধানীসহ সারাদেশের মানুষ। টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।

বুধবার (৭ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঢাকায়ও বৃষ্টি হবে বলে জানিয়েছিল সংস্থাটি। বুধবার ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। এদিন রাজধানীর উত্তর অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।

তবে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সকালের দিকে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তানসহ বিভিন্ন অংশে এক পশলা হালকা বৃষ্টি হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102