ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরের ভাঙ্গায় কলাগাছ কাটা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে গ্রামের দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় দলের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৭ জুন) বিকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাদরদী গ্রামে দুই দল ভাগ হয়ে থেমে থেমে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চালাতে থাকে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন – মতিয়ার রহমান (৬০), শাহআলম (৩৩), রাশেল শেখ(২১), শেখ কোটন(৬০), মান্নান মোল্লা(৪৭), সরোয়ার (৩৮), লুৎফর রহমান (৪৫), শান্ত শেখ (২০) কালু(৪০), মুরাদ(৫০), টোকন মিয়া(৩৫), মিঠুন মুন্সি (৩৪), সোহেল শেখ (৩৫) অহিদুল ইসলাম (৩৫) ; বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাদরদী গ্রামের মতিয়ার রহমান ও টোকন শেখের সাথে পূর্ব থেকে শক্রতা চলে আসছিল। বুধবার সকালে মতিয়ার দলের সিরাজুল ও টোকন শেখের দলের রেজাউলের সঙ্গে কলাগাছ কাটা নিয়ে ঝগড়া হয়। এঘটনার সূত্র ধরে বিকেল ৩টার দিকে মতিয়ার বাড়ি থেকে বাবনাতলা হাটে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে টোকনের লোকজন মতিয়ারকে পথে একা পেয়ে মারধর ও মোবাইল কেড়ে নেয়। এখবর ছড়িয়ে পড়লে মতিয়ার দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টোকনের লোকজনের ওপর প্রথমে হামলা করে এবং টোকনের লোকজনও পাল্টা হামলা করে। উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র, ইট ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের বেশ কিছু বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। হামলার ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়।

এব্যাপারে ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. জুয়েল জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে বেশকিছু লোক আহত ও বাড়ি ঘর ভাঙচুর করেছে। এঘটনায় কোনো পক্ষেরই কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102