ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নার্সের পোশাক পরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৬ বার পঠিত

নাটোর আধুনিক সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নার্সের পোশাক পরে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়ার কথা বলে এক মধ্য বয়সি নারী শিশুটিকে নিয়ে যায়।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে নাটোর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া নবজাতকটি নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশ ও হাসনা হেনা শিল্পী দম্পতির প্রথম সন্তান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গৃহবধূ হাসনা হেনা শিল্পী সন্তান প্রসবের জন্য গত বুধবার নাটোর আধুনিক সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন। নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় কিছু সময়ের মধ্যেই তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে ভর্তি করা হয়। শিশু ওয়ার্ডে ভর্তি করা হলেও শিশুটি গাইনি ওয়ার্ডের ৯ নম্বর বেডে তার মায়ের সঙ্গেই ছিল। শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে নার্সের পোশাক পরা মধ্য বয়সি এক নারী নবজাতকটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়ার কথা বলে দাদির কোল থেকে নিয়ে যান। কিছুক্ষন পরে নবজাতকের দাদি খায়রুন নাহার শিশু ওয়ার্ডে ছুটে গিয়ে ওই নারী ও নবজাতককে আর খুঁজে পায়নি। তার চিৎকারে হাসপাতালের লোকজন জানতে পেরে পুলিশে খবর দেন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আবু সাঈদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালের সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে সকাল ১১টা ৩৬ মিনিটে নার্সের পোশাক পরা মধ্য বয়সি এক নারী নবজাতকটিকে কোলে নিয়ে সোজা হাসপাতালের মেইন গেট দিয়ে বের হয়ে একটি অটোরিকশায় চলে যান।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পৌঁছে সিসি টিভির ফুটেজ দেখে ওই নারীকে আটক এবং শিশুটিকে উদ্ধার করতে অভিযান শুরু করেছি। আশা করছি দ্রুতই শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে পারব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102